জামালগঞ্জে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উপজেলায় নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার দুপুরে বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। নবনির্বাচিত কমিটির বিদ্যুৎসাহী সদস্য অঞ্জন    
পুরকায়স্থ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক গোপেন্দ্র চন্দ্র দাস, পরিচালনা কমিটির সদস্য সংকর সমাজ পতি, শিক্ষক প্রজেশ পুরকায়স্থ, বাদল চন্দ্র হাজরা, লক্ষীকান্ত তালুকদার, মাখন তালুকদার, প্রবীর পুরকায়স্থ, নব নিবাচিত কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ।
সভায় উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্য পিন্টু পুরকায়স্থ, কমলাকান্ত তালুকদার,সাবিত্রী তালুকদার, অখিল তালুকদার, বাবুল চন্দ্র দাস, রবিন্দ্র কুমার দাস প্রমুখ। নবনির্বাচিত কমিটি শিক্ষার গুণগতমান উন্নয়ন, শিক্ষকের পদ শুন্যতা দুরীকরণ, শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবক সমাবেশ সহ সার্বিক উন্নয়নের কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।