মহিলা কল্যাণ কেন্দ্রের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ওবদপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি মিসেস নাজনীন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা কল্যাণ কেন্দ্রর সহ—সভাপতি মিসেস উষা রায়, রায়হানা মঞ্জুর চৌধুরী, লুৎফা আনোয়ার, তাহমিনা আক্তার, সোমেশ্বরী নদী, সাধারণ সম্পাদক মিসেস দিলারা বেগম, সহ—সম্পাদক মুনমুন চৌধুরী, সুরাইয়া বেগম, শাহানা আলম চৌধুরী, রুনা শাহিনারা লেইস, সঞ্চিতা চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, হাসিনা আক্তার চৌধুরী, নাসরিন আক্তার খানম, কলি তালুকদার প্রমুখ।