ছাতকে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে ঈদুল আজহা উপলক্ষে আতাউর রহমান আনসার ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে ও জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গরীব-দুঃখী সেবা সংঘের উদ্যোগে পৃথকভাবে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জলালপুর পয়েন্টস্থ হাজী মার্কেটে আতাউর রহমান আনসার ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে উদ্যোগে গরীব-অসহায় ৪শ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও     সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নজির হোসেন লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। বক্তব্য রাখেন, আ.লীগ নেতা আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, স্থানীয় কমর আলী, সমর আলী, তৈমুছ আলী, নজির মিয়া, হাজী মখলিছ আলী, কচির আলী, রফিক মিয়া, সামছুদ্দিন, পাবেল মিয়া, আতিক মিয়া, আব্দুস সামাদ, মুহিবুর রহমান প্রমুখ। সভা শেষে ৪ শতাধিক পরিবারের মাঝে চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে ট্রাষ্টের পক্ষ থেকে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সরিষপুর আল-ইকওয়ান বালিকা মাদ্রাাসায় নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এদিকে বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গরীব-দুঃখী সেবা সংঘের উদ্যোগে সংস্থার কার্যাল থেকে এলাকার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সংস্থার সভাপতি ফয়জুল হক তালুকদারের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ক্বারী শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৈতক হাসপাতালের প্রাক্তন ইনচার্জ ডাঃ আব্দুর রব ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি তারা মিয়া, সাধারন সম্পাদক নেছার উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল খয়ের, সাংগঠনিক সম্পাদক ইসলাম নুর, সদস্য সচিব আবুল কালাম। বক্তব্য রাখেন, সংস্থার সদস্য রাজা মিয়া, কালন মিয়া, সায়াদ মিয়া, মতিবুর রহমা প্রমুখ। সভা শেষে এলাকার গরীব ৫০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, নারিকেল, ময়দা, চিনিসহ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া।##