বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব

ছাতক প্রতিনিধি
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, অকাল বন্যায় নিম্নাঞ্চলের বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব।
বুধবার ছাতক পৌর শহরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় পৌর শহরের শতাধিক বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ প্যাকেটজাত করে বিতরণ করা হয়।
খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, খেলাফত মজলিস নেতা ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আকিক হোসাইন, মাওলানা আখতার হোসাইন, হাফিজ মাওলানা আবু সাইদ, মাওলানা দ্বীন মোহাম্মদ, কেএম সুলায়মান আহমদ, ফখরুল আমিন, হাফিজ সিদ্দিক আহমদ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা মনজুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, হাফিজ মাওলানা আছাদ আহমদ, মাওলানা লায়েক আহমদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নূরুল আমিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নোমান আহমদ, ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি আবু সালেহ, সেক্রেটারী রুহুল আমিন, ছাত্র মজলিস নেতা মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা এমদাদুল হক, শাহ আলম প্রমুখ।