ছাতক প্রতিনিধি
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ (বালক) ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। টুর্ণামেন্টে ছাতক পৌরসভা ফুটবল দল সহ ১৩টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রথন রাউন্ডের খেলায় নক আউট পদ্ধতিতে বাছাই করা ৭টি দল নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে কোয়াটার, সেমি এবং ফাইনাল খেলার মাধ্যমে চ্যাম্পিয়নশীপ নির্ধারন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আবুল হাসনাত, ক্রীড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, রশিদ আহমদ খছরু প্রমুখ উপস্থিত ছলেন।
খেলায় রেফারী ছিলেন সৈয়দ আহমদ লেচু, সহকারী আব্দুস সোবহান ও জুমলাদ মিয়া। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক পাবেল আহমদ।
- বিশ্বম্ভরপুরে মাদকসেবীদের অপতৎপরতা ও বাল্য বিয়ে বাড়ছে
- দোয়ারায় অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত


