ঈদের নামাজের সময়সূচি

স্টাফ রিপোর্টার
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী ১৩ই সেপ্টেম্বর মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল আযহা উদ্ যাপিত হবে। এ উপলক্ষে সুনামগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ, পুলিশ লাইন জামে মসজিদ, পাঠানবাড়ি ঈদগাহ ময়দান, বলাকাপাড়া জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান ও হাছননগর ঈদগাহ ময়দানে   সকাল ৮টায়, ষোলঘর ঈদগাহ, আপ্তাবনগর ঈদগাহ ময়দান, বড়পাড়া ঈদগাহ ময়দান, আলীপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দান, বায়তুননূর জামে মসজিদ ও আরপিননগর ঈদগাহ ময়দানে সকাল ৮.১৫মি, লক্ষণশ্রী ঈদগাহ ময়দান, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ঈদগাহ ময়দান  (তেঘরিয়া) ও মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়াও পবিত্র ঈদ উল আযহা ধর্মীয় ও ভাবগাম্ভীর্য ও রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঈদের দিন সকালে সকল সরকারি/আধা সরকারি/স্বয়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, পৌর এলাকার প্রধান প্রধান সড়ক, ঈদগাহ ময়দান, আলফাত স্কয়ার, গুরুত্বপূর্ণ স্থান সমূহে বাংলা আরবি ও ইংরেজীতে ঈদ মোবারক লিখিত ব্যানার টাঙানো, হাসপাতাল, শিশু পরিবার ও জেলা খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।  
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আযহার নামায আদায়ের জন্য মুসল্লিদের সুবিধার্থে সকল মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।