ধর্মপাশায় সেলাই মেশিন বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় অসহায় ও দুস্থ্য ২৩ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াসমিন আক্তারের উদ্যোগে এডিপির অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউএনও মুনতাসির হাসান, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল প্রমুখ।