স্টাপ রিপোর্টার
ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হেনস্তার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সদস্যদের উদ্যোগে রবিবার দুপুরে আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাড. সোহাকুল ইসলাম, অ্যাড. ইয়াছিন আরাফাত ভূইয়া ও অ্যাড. ইয়াছিন জাহান নিশানের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী যে আচরণ করেছেন, যেভাবে হেনস্তা করেছেন, রিমান্ড চেয়েছেন, মামলা করেছেন তা অযুক্তিক। এর নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সারা দেশের ৬৩ হাজার আইনজীবী আছি আপনাদের সঙ্গে আছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. রুহুল তুহিন, সহ সাধারণ সম্পাদক অ্যাড এনাম আহমেদ, মাহবুবুল হাছান শাহীন প্রমুখ।


