স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের নদনদীর পানি গত কয়েকদিনে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রভাহিত হলেও এখনও কমতির দিকে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েকদিন সুনামগঞ্জ ও উজানে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। এতে নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে। তাই সবাইকে আগাম প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিক, বিশ^ম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর আলী, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন প্রমুখ।
- সুনামগঞ্জ পৌরসভার একশ কোটি টাকার প্রস্তুবিত বাজেট
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. ড. আবু নঈম শেখ


