স্টাফ রিপোর্টার
নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পরিষদ মিলনায়তনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। মতবিনিময় সভায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, কৃষি অফিসার মো. সালাহ উদ্দিন টিপু, সমাজসেবা অফিসার মো. শাহিনুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, অপরাজিতা নারীর সিলেটের সমন্নয়কারী মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সমন্বয়কারী সাবিনা ইসলাম উপস্থিত ছিলেন।


