আফতাবনগর মসজিদে অনুদান ঘোষণা ব্যারিস্টার ইমনের

আফতাব নগর জামে মসজিদে ৩ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। শুক্রবার গ্রামবাসীর দাওয়াতে জুম্মার নামাজ শেষে তিনি বলেন, আমাদের নৈতিক চরিত্র সুন্দর করতে মসজিদ ভিত্তিক শিক্ষাদীক্ষার বিকল্প নেই।
মসজিদ ছাড়াও বালিকা মাদ্রাসায় ১ লক্ষ টাকা এবং আপ্তাবনগর ঈদহাহের জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
এসময় বত্তব্য রাখেন, আফত্বানগর মসজিদ পরিচারনা কমিটির সভাপতি সাবেক কমিশনার সমরাজ মিয়া ও প্রিন্সিপাল মাও.এমদাদূল হক। প্রেস বিজ্ঞপ্তি