দিরাইয়ে শিক্ষা উপকরণ সহ আর্থিক সহায়তা পাবে ৮৮০ পরিবার

দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলার করিমপুর ও রাজানগর এ দুই ইউনিয়নে ৮৮০ পরিবার শিক্ষা উপকরণসহ প্রত্যেক পরিবার ৪ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্ননয় সংস্থা উত্তরণ’র বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরন সভায় এ তথা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মাহমুদুর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী। করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস।
  Humanitarian Assistance  to the most Flood Affected Unreachable Population-ALERT BO42 প্রকল্প এর সভাপতিত্ব করেন উত্তরণের ফাইন্যান্স ম্যানেজার, মো. মনিরুজ্জামান। পরিচালনা করেন, মো. নিজামুল ইসলাম। সভার প্রোজেক্ট সম্পর্কে বিস্তারির আলোচনা ও প্রেজেন্টেশন দেখান প্রোজেক্ট এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর ইশরাত জাহান। এ ছাড়াও উত্তরণের পক্ষে উপস্থিত ছিলেন তীর্থ কুমার দে, রাকিব, হাবিবুল হাছান প্রমুখ।