শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জ অফিস
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে শান্তিগঞ্জের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬৭ জন শিক্ষার্থীর মাঝে সাবান, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, পাগলা গনস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার কামাল উদ্দিন, মেডিকেল অফিসার ডা. নাজমুল আলম,ল্যাব ট্যাকনোলজিস্ট লিটন চন্দ্র সরকার প্রমুখ।