শান্তিগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ কে এর উদ্যোগে ৪শত’ বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের ঠাকুরবুক গ্রামে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ কে এর চেয়ারম্যান এফ এম ফয়জুল আবেদীন, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, যুগ্ম সম্পাদক শেখ জালাল উদ্দীন, কোষাধ্যক্ষ সারোয়ার হোসাইন’র অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শেখ আলমগীর মিয়ার পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণের আগে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হযরত আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সিলেট জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ছাদিকুর রহমান, সমাজসেবী শেখ আবুল মিয়া, সুলেমান খান, শেখ মোহাম্মদ কাওছার মিয়া, শেখ গুলজার মিয়া প্রমুখ।