স্টাফ রিপোর্টার
এডিশন্যাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম) কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় জেলা ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমদ নুর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মহিবুল ইসলাম, সাংবাদিক লতিফুর রহমান রাজু, জেলা ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি জাহের আলী, সহ সভাপতি মোছাদ্দেক আলী বাবলু, আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক নবীনুর মিয়া, হাফিজুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শোযেব আহমদ, দপ্তর সম্পাদক আদিল মিয়া, কার্যকরী সদস্য শফিক মিয়া, বিশ^জিৎ,আতাউর রহমান, টিপু মিয়া, আলম মিয়া,আবুল মিয়া, রেজুয়ান চৌধুরী, রহিম মিয়া, শাহীনুর, শিব্বীর আল হাসান, সাজ্জাদ মিয়া প্রমুখ।
পরে সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি সোহের আহমদ মানপত্র পাঠ করেন এবং সংবর্ধিত অতিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
- বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জানিগাঁও গ্রাম কমিটি গঠন
- বঙ্গবন্ধু নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নের প্রথম পথপ্রদর্শক


