পৌর খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় মজলিস মিলনায়তনে পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন।
পৌর সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সাংগঠনিক সম্পাদক মু. আবিদ আলী, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, অফিস ও প্রচার সম্পাদক মো. জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর সহ সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হক, নির্বাহী সদস্য রাজীব আহমদ, জিয়াউর রহমান, ৩নং ওয়ার্ড সহ সভাপতি মো. জয়নুদ্দিন, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, মহসিন আহমদ, তাহসিন আহমদ, আবু তাহের, এমদাদুল হক, শ্রমিক মজলিস সেক্রেটারী মো. আবু বকর, মো. হাবিবুর রহমান ও আবুল কালাম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি