স্টাফ রিপোর্টার
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।
এছাড়াও এসময় সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের অনুকূলে চেক এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ এবং কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণোত্তর উপকরণ সহায়তার চেক বিতরণ করা হয়।
জানা যায়, ৯৬ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা হারে মোট ৪৮ লক্ষ টাকা, সাধারণ স্বেচ্ছাসেবী ৫০টি সংগঠনকে ১৮ লক্ষ ১০ হাজার টাকা এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন এবং কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণোত্তর উপকরণ সহায়তা বাবদ ৫০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন উপস্থিত সহ সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


