বজ্রপাতে ১ জনের মৃত্যু, আহত ২

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের খরচার হাওরে বজ্রপাতে একজন নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওরে এই ঘটনায় আরও ২ জন আহত হন।
বজ্রপাতে নিহত ব্যক্তি ফজর আলী (৪২) গৌরারং ইউনিয়নের উজান শাফেলা গ্রামের মৃত আব্দুল মনুর ছেলে। আহতরা হলেন শাফেলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. আনোয়ার মিয়া (৪৫), স্বপন দেবনাথের ছেলে অর্জুন দেবনাথ (৩৩)।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে ফজর আলী, মো. আনোয়ার মিয়া, অর্জুন দেবনাথসহ ৪ জন খরচার হাওর দিয়ে বালু আনতে ফাজিলপুর যাচ্ছিলেন। হাওরের মাঝখানে হঠাৎ প্রচন্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। তারা চারজন নিরাপদ জায়গায় যাওয়ার আগেই বজ্রপাতের আঘাতে ফজল আলী পানিতে পড়ে যান এবং সাথে থাকা ২ জন আহত হন। হাওরে মাছ ধরতে যাওয়া জেলেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকদের নিয়ে তাদের উদ্বার করে। পানিতে পড়া ফজর আলীকে মৃত অবস্থায় সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি টিম উদ্বার করে।
গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু আনতে গিয়ে বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত ব্যক্তিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম পানি থেকে উদ্ধার করেছে, আহত ব্যক্তিরা চিকিৎসাধীন আছেন।