স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদকে জামিন দিয়েছেন আদালত। রবিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) নিশাদুজ্জামান উভয়পক্ষের জামিন শুনানী শেষে সেলিম আহমদের জামিন মঞ্জুর করেন। গত ১৬ আগস্ট চাঁদাবাজির মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সেলিমের বড় ভাই ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেছিলেন, তার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিকালে শহরতলির হালুয়ারগাঁও কারাগার থেকে সেলিম ছাড়া পেলে তাঁকে অভ্যর্থনা জানায় তাঁর সমর্থকরা।
কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানালেন, রবিবার সেলিমের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানী শেষে আদালত সেলিম আহমদের জামিন মঞ্জুর করেন।
- জামালগঞ্জে স্বামীর অত্যাচারে স্ত্রী’র আত্মহত্যা, নির্যাতক স্বামী আটক
- চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি


