জামালগঞ্জ সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জামালগঞ্জ ও সাচ্না বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সভাপতি মো. আবুল হোসেন।
কমা-ের সাধারণ সম্পাদক কল্লোল সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, শফিকুল ইসলাম কলমদর, মো. আলতাব আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সহ সভাপতি শাহানা আল আজাদ, মারজানা ইসলাম শিবনা, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, আব্দুল হক, মন্তাজ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান রিয়াজ উদ্দিন, কামাল হোসেন, আব্দুল মামুন, ডরিন বেগম প্রমুখ।
- ভাঙা সড়কে বিপর্যস্ত গ্রামীণ যোগাযোগ
- বিশ্বম্ভরপুরে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়াকিং প্রশিক্ষনের উদ্বোধন


