বিশ্বম্ভরপুরে আওয়ামী লীগ ও বিএনপি’র মিছিল-সমাবেশ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আয়োজনে সোমবার বিকালে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মো. ছবাব মিয়া।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, সরকার মানুষের ভোটাধিকার ছিনতাই করেছে। এই অবৈধ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তিনি অস্বাভাবিক ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধিসহ খুন. গুম, রাহাজানি ও অরাজকতা প্রতিরোধে সকলকে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সহ—সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আব্দুল লতিফ জেপি, জেলা বিএনপি নেতা আনসার উদ্দিন, সেলিম উদ্দিন আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আবেদুল হক, মোহাম্মদ আনিসুল হক, জেলা বিএনপি নেতা মোহাম্মদ ফুল মিয়া, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপি নেতা জিয়াউর রহমান শাহীন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, উপজেলা বিএনপি নেতা আব্দুল হান্নান, সিদ্দিক মিয়া, আলফাজ উদ্দিন কাজল, আখতার হোসেন, আব্দুল বাসেত, খলিলুর রহমান, মো. আসাদ, ইকবাল হোসেন, আলমগীর হোসেন, আব্দুল হাই মুক্তার হোসেন আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, সেইকুল আহমদ প্রমুখ।
এদিকে একই সময় উপজেলার ‘জয় বাংলা’ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, অ্যাডভোকেট আলম নূর হীরা, সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির মৃধা, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, যুবলীগ নেতা খালেদ মাহমুদ তালুকদার, আনোয়ার হোসেন খোকন কালী কুমার দাস, যুবলীগ নেতা দিলওয়ার হোসেন দিলু, জান্নাত মরিয়ম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় বন্ধ রেখে সমাবেশ করায় বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দেন নেতাকমীর্রা।