জামালগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহে সেরা যারা

জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের তালিকা প্রকাশ করেছে উপজেলা শিক্ষা অফিস। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন কলকতখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামসুল আলম। এছাড়াও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা জাল্লাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমি আক্তার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. রইছুজ্জামান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিভা রানী তালুকদার, শ্রেষ্ঠ কাব শিক্ষক সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী, শ্রেষ্ঠ কাব শিক্ষক (শিশু) সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিবারণ তালুকদার, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় গজারিয়া চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি হিসেবে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।