জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে নির্বাচিত পূর্ব পাগলা ইউনিয়নে বাস্তবায়িত হতে যাচ্ছে উদ্ভাবনী ভাবনা সমন্বিত উন্নয়ন উদ্যোগ। বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদের এই উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে শিক্ষা, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, স্যানিটেশন, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী শতভাগ অর্জন নিশ্চিত করা হবে। শনিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি মিলনায়তনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান। এছাড়াও এই সমন্বিত উন্নয়ন উদ্যোগের সাথে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এই উদ্যোগের শতভাগ সফলতা অর্জনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। উপজেলাবাসীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা চাই এর সফল বাস্তবায়নে।


