ধর্মপাশায় ২ জুয়াড়ি কারাগারে

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দুই জুয়াড়িকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। জুয়াড়িরা হলেন, সিংপুর গ্রামের নূরনবী (৪০) ও ধর্মপাশা উত্তরপাশা গ্রামের সিদ্দিক আলী (৪২)।
জানা যায়, শুক্রবার রাত এগারটার জুয়াড়ি নুরনবীর বাড়িতে জুয়া খেলার প্রস্তুতি চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।      ধর্মপাশা থানার এসআই শেখ মো. রুবেল জানান, শনিবার দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তদের কারাগারে পাঠানো হয়েছে।