এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প বলেছেন মুক্তিযোদ্ধারা। শনিবার বিকাল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনায় কমিটির সভাপতি হাজী ইয়াকুব বখ্ত বহলুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা।
এরপর বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ শ্রেণির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প বলেন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার হাজী নূরুল মোমেন, সহকারী কমান্ডার মুজিবুর রহমান চৌধুরী, হাজী সৈয়দুর রহমান ও মুক্তিযোদ্ধা ও কোম্পানী কমান্ডার আলী আমজাদ।
প্রায় দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের সামনে স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধের দিনগুলোর। তুলে ধরেন সেই সময় কীভাবে তারা পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। তুলে ধরেন স্বাধীনতা যুদ্ধের সত্য ইতিহাস। শিক্ষার্থীদের মন্ত্র দেন দেশকে ভালোবাসার।
প্রেস বিজ্ঞপ্তি


