স্টাফ রিপোর্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রশিক্ষণের ১ম দিনে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার (ভূমি) এবং কালেক্টরেটে কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না।
উদ্বোধনী বক্তৃতায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন যে,‘শুধু প্রশিক্ষণ নয় বরং প্রশিক্ষণ হচ্ছে প্রতিনিয়ত নিজেকে আরোও উৎকষর্তার দিকে নিয়ে যাওয়া। সুতরাং প্রতিটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে আরোও আন্তরিক হতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে সঠিকভাবে অফিস পরিচালনাসহ সকল নথিপত্র অবশ্যই বিধি মোতাবেক নিষ্পত্তি করতে হবে। তিনি নিয়মিত এরকম প্রশিক্ষণ যেন আয়োজন করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে তিনি নির্দেশনা প্রদান করেন।
- এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানো হল
- শিক্ষক-অভিভাবকদের সতর্ক থাকতে বললেন শিক্ষামন্ত্রী


