শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওরের পশ্চিম পাড়ে জয়কলস খাদ্য গোদাম সংলগ্ন বাঁধে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিব দুপুরে এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা কৃষি অফিসার খন্দকার সুহেল আহমদ, পিআইও শাহাদাত হোসেন ভুইয়া, শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মাহবুব আলম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, শহিদ মিয়া, জিএম সাজ্জাদ, ইউপি সদস্য মছকু মিয়া প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান বলেন, নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করার নিয়ম আছে। সে অনুযায়ী আজ শান্তিগঞ্জ উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেছি। শান্তিগঞ্জ উপজেলার ছোট বড় ২৩টি হাওরের ফসল রক্ষার জন্য প্রায় ৫০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ ৯৬টি পিআইসি কমিটির মাধ্যমে নির্মাণ করা হবে। এ কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


