জেলা তথ্য অফিসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের নবীনগরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলমের সভপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের ইনস্টেক্টর মো. আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও বাসসের জেলা প্রতিনিধি মো. আল হেলাল প্রমুখ।