জগন্নাথপুরে তিন দোকানিকে জরিমানা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ভবেরবাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।