ছাতকে ডা. হারিছ আলী স্মৃতি পরিষদ গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় মুক্তিযুদ্ধের সংঘটক স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম ডা. হারিছ আলীর নামে  ‘ডা. হারিছ আলী স্মৃতি পরিষদ’ গঠন করা হয়েছে। বুধবার জাউয়া বাজারে ছুরাব আলীর সভাপতিত্বে ও হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় এ পরিষদ গঠন করা হয়।
সভা শেষে জাউয়াবাজারের বিশিষ্ট মুরব্বি ও রাজনীতিবিদ চান মিয়াকে সভাপতি, হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও জহিরুল ইসলাম শাওনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ডা. হারিছ আলী স্মৃতি পরিষদ গঠন করা হয়।
পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি ছুরাব আলী, আপ্তাব উদ্দিন, আব্দুল মছব্বির, কাজী ফয়জুল করিম,  শাহিন মিয়া তালুকদার, শফিক উদ্দিন, সবজিল হক, যুগ্ম সম্পাদক হীরক মিয়া তালুকদার, রেজাউল করিম রেজা, সায়েম বক্ত, সহ-সাংগঠনিক সম্পাদক তুহিনুর রহমান তালুকদার, জয়নাল আবেদিন, মিনহাজ আহমদ, আব্দুল করিম, আব্দুল গণি, শামীম আহমদ, নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ রনজিৎ কুমার দত্ত, সহ-কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আনোয়ার হোসাইন, কাজিল হক, প্রচার সম্পাদক রায়হান তালুকদার, সহ-প্রচার সম্পাদক মুসলিম উদ্দিন ও অন্যান্যদের কমিটিতে সদস্য রেখে এ স্মৃতি পরিষদ গঠন করা হয়।