ছাতকে তথ্য অফিসের উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিতকরণ সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে এক আলোচনা
 সভা বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) ভারপ্রাপ্ত ইউএনও শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের শরীফ হোসেনর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক সওজ’র নির্বাহী প্রকৌশলী সজীব আহমদ, ছাতক অনার্স-ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ভেটেরিনারী সার্জন আব্দু সহিদ হোসেন, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, উপজেলা মাধ্যমিক অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, বাগবাড়ি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, অধ্যক্ষ আনোয়ার হোসেন, পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, উপজেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাবেক পৌর মহিলা কাউন্সিলর সুতফা দাস, প্রধান শিক্ষক আব্দুল মতিন, মাও. কামরুজ্জামান, শিক্ষক প্রনব দাস মিঠু, নিজাম উদ্দিন, জাকির হোসেন, রাকিব হোসেন, গোবিন্দ মোহন সরকার, দুদু মিয়া, ক্বারী মাও. মানিক হাসানসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।