তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন মোনাজাত কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের আয়োজনে কলাঁগাও মাঝ হাটি মোড়ে জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়
উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ২নং ওয়ার্ড সভাপতি ডা.বশির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাসান মিয়া।
এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্ধা আলকাছ মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ অর্থসম্পাদক মন্নাফ মড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাবির আহমদ জাবেদ, ইকবাল হোসেন সেলিম, বরকত উল্লাহ প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রির দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার সাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।


