মন্দিরের জায়গা উদ্ধার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে মন্দিরের জায়গা উদ্ধার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাচ্না বাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামের প্রায় শতাধিক পরিবারের মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে চাঁনপুর গ্রামের কালী মন্দির সংলগ্ন সড়কে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সুজন হালদার। নিশিকান্ত সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সঞ্জয় তালুকদার, লিটন সরকার, অধির সরকার, অখিল বিশ্বাস, নিরঞ্জন সরকার, গুরুদাস তালুকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাচনা বাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত আমাদের গ্রামের পার্শ্ববতীর্ কালী মন্দিরের জায়গায় গ্রামবাসীরা গরু—ছাগল চড়িয়ে ভোগদখল করে আসছেন। রামচন্দ্র তালুকদার আমাদের কালী মন্দিরের সভাপতি ও গ্রামবাসীর ক্যাশিয়ার থাকা অবস্থায় কাউকে না জানিয়ে মন্দিরের প্রায় ৫০ একর জায়গা তার ছেলে বাবুল তালুকাদর ও তার ভাই ভরত চন্দ্র তালুকদারের নামে রেকর্ডভূক্ত করেছে। এই জায়গাটি চাঁনপুর গ্রামসহ আরও অন্যান্য গ্রামের মোট ৬২ জনের নামে রেকর্ডভূক্ত। এই ৬২ জন মালিকের অনেকেই তাদের নামের রেকর্ডিয় জায়গাটি কালী মন্দিরের নামে দিয়েছেন।
বক্তারা বলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ ও সাচ্না বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া উপস্থিতিতে গ্রাম শালিসে রামচন্দ্র তালুকদার বলেছে কালী মন্দিরের নামে জায়গাটি লিখে দেবে। কিন্তু না দিয়ে গ্রামবাসির উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসিকে হয়রানি করছে। এই বিষয়ে আজ রবিবার ১২০ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নিবার্হী কর্মকতার্র বরাবরে দাখিল করা হবে।
এই বিষয়ে অভিযুক্ত রাম চন্দ্র তালুকদার বলেন, আমি মোবাইলে আপনার সাথে কোন কথা বলব না, সরাসরি এসে আজকের মানববন্ধন বিষয়ে কথা বলবো।