স্টাফ রিপোর্টার
দিঘলবাক গ্রামের আখলাকুর রহমানের ছয় ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে আফজল সিলেটের পাঠানটুলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসা’র শিক্ষার্থী ছিল একসময়। ওই সময় থেকেই তার আচরণে অসন্তোষ্ট গ্রামবাসী।
আফজালের চাচাতো ভাই শাওন মিয়া জানান, তার আচরণে অতিষ্ট মানুষ। মাঝে মাঝেই বাড়িতে এসে একা থাকে সে। নানা ধরণের ডিভাইস আছে তার। সে বাড়িতে আসলে এই বাড়ির আশপাশে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না। এলাকায় দাঙ্গাবাজ হিসাবেও পরিচিতি আছে তার। ২০২০ সালের তিন ফেব্রুয়ারি সিলেটে একবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল সে। এরপর জামিন পেয়ে আরও বেপরোয়া হয়ে পড়ে সে। এলাকায় একসময় সে (আফজল) নিজেই শিবির কর্মী হিসাবে পরিচয় দিতো বলেও জানান এই তরুণ।
- ম্যুরালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে কারও ছবি নয়: হাইকোর্ট
- জগন্নাথপুরে রহস্যঘেরা বাড়িতে দিনভর রুদ্ধশ্বাস অভিযান


