সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বই উপহার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার জন্য জেলার সাবেক ডেপুটি সিভিল সার্জন প্রয়াত অসিত বরণ দে’র সংগ্রহে থাকা এ সংক্রান্ত সব বই উপহার দিয়েছে তাঁর পরিবার।
মঙ্গলবার দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলায় কলেজের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজিৎ মজুমদারের হাতে ৯৮টি বই তুলে দেন অসিত বরণ দের স্ত্রী স্বপ্না দে। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সুনামগঞ্জের সমাজকর্মী রমেন্দ্র কুমার দে মিন্টু, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রভাষক শাহাদাত হোসেন ও ফারহানা সাদিয়া, শিক্ষার্থী শামন্ত দে প্রমুখ উপস্থিত ছিলেন।
চিকিৎসক অসিত বরণ দে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।