স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে বাড়ির উঠোনে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে প্রতিবেশী নারী-পুরুষের এলোপাতাড়ি হামলায় এক লন্ডন প্রবাসী নিহত হয়েছেন। তার নাম আফরোজ মিয়া চৌধুরী (৫৫)। তিনি উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত আব্দুল মোছাব্বির চৌধুরীর ছেলে ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীর বড় ভাই। শনিবার সন্ধ্যায় নিহতের বাড়ির উঠোনে এ ঘটনা ঘটে। থানার ওসি আব্দুল জলিল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রামের লোকজন জানান, নিহত আফরোজ মিয়ার বাড়ির উঠোনে শিশুরা ক্রিকেট খেলছিল। এ সময় ক্রিকেট বল প্রতিবেশী আইয়ুব আলীর বসত ঘরে গিয়ে পড়লে বাড়ির লোকজন এতে ক্ষব্ধ হয়ে শিশুদের গালিগালাজ করতে থাকেন। আফরোজ মিয়া ্এর প্রতিবাদ জানালে আইয়ুব আলীর ছেলে-মেয়েরা তার ওপর চড়াও হন এবং মারপিট করতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


