স্টাফ রিপোর্টার
জেলা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের মল্লিকপুরে পুলিশ লাইনস সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে ও জেলা পূজা উপযাপন পরিষদ সভাপতি নৃপেশ তালুকদার নানুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ,
সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস চন্দ্র ঘোষ, সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ।
এছাড়াও বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি করুনাসিন্ধু তালুকদার, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, জেলা পূজা উপযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুভাস চন্দ পুরকায়স্থ, দ. সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দিলীপ তালুকদার, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুশীল চন্দ্র সরকার, শাল্লা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি পিসি দাশ পীযুষ, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব স্বপন কুমার বর্মন, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মতিলাল চন্দ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়।
সভায় বক্তারা বলেন, অতীতের চেয়ে বর্তমানে আইন-শৃংঙ্খলা খুবই ভালো। শারদীয় দুর্গোৎসবের সার্বিক আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসবে সকল প্রকার আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের পক্ষ থেকে সর্বান্তক প্রচেষ্টা থাকবে।
- ষোলঘর দ্বীনি মাদ্রাসার কাছে ট্রান্সফরমারে জ্বলছে আগুন
- সিলেটে ভুয়া এনএসআই পরিচয়ে সুনামগঞ্জের যুবক গ্রেফতার


