সিলেট আদর্শ বাউল কল্যাণ পরিষদের গুণীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
সিলেট আদর্শ বাউল কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সিলেট আর্দশ বাউল কল্যাণের সভাপতি জমির হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বাউল সৈয়দ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি, পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল রশিদ, শিমুলবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো.নুরুল হক, সিলেট আদর্শ বাউল কল্যাণ  
পরিষদের সহ- সভাপতি হিরিক মিয়া, পঞ্চরতœ বাউল কল্যাণ পরিষদের সভাপতি নজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি ইকবাল হোসেন, প্রবীণ বাউল তসকির মিয়া, সমাজ সেবক ডা. সেলিম প্রমুখ।
আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বাউল শিল্পীরা।