বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত করা হয়েছে। শনিবার সকালে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি শেষে উপজেলা স্কাউটস’র সহ সভাপতি ও সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক ও স্কাউটস লিডার মো. আব্দুল হান্নান, উপজেলা স্কাউটস কমিটির কমিশনার দিলীপ রঞ্জন বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ। এছাড়াও স্কাউটস দিবস উপলক্ষে স্কাউটসরা বৃক্ষরোপন, গাছের চারা পরিচর্চা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান হয়।


