স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় অভিযানকালে ২৫০ গ্রাম করে গরুর মাংস বিক্রি এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
পরে শহরের জেল রোড এলাকার সবজি বিক্রেতা, পোল্ট্রি মুরগির ব্যবসায়ীদের সঠিক মূল্যে পণ্যে বিক্রি করার পরামর্শ প্রদান করা হয়। এসময় অতিরিক্ত দামে সবজি বিক্রি করার দায়ে দুই সবজি বিক্রেতাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। এসময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা অনুফা চক্রবর্তী, ক্যাব’র সভাপতি আব্দুল আওয়াল, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক জি এম তাশহিজ এবং র্যাব বাহিনী।


