স্টাফ রিপোর্টার
জেলার ৩৫১টি দুর্গা পূজা ম-পের মধ্যে ৬৯টি পূজা ম-পে অধিক নিরাপত্তা দেয়া হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ১১ উপজেলা ও ৪ পৌর সভায় ৩৫১টি পূজা ম-পের মধ্যে ৬৯টি পূজা ম-প অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ ম-প ১১১ টি, ঝুঁকিমুক্ত ১৭১ টি। অধিক ও কম ঝুঁকিপূর্ণ পূজা ম-পের সার্বিক নিরাপত্তা জোরদার করেছেন জেলা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট পূজা পরিচালনা কমিটি।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, গ্রাম এলাকার প্রতিটি পূজা ম-পে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন
থাকবে, উপজেলা সদর এলাকায় প্রতি ম-পে ১ জন এএসআই, ২ জন করে কনস্টেবল এবং শহরের গুরুত্বপূর্ণ পূজা ম-পগুলোতে ১ জন এসআই ও ৩ জন করে কনস্টেবল নিয়োজিত থাকবে। সীমান্ত এলাকার পূজা ম-পগুলোর সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিবিজির সদস্যরা আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তায় কাজ করবেন।


