স্টাফ রিপোর্টার
জেলার পূজা ম-পগুলি সেজেছে অপরূপ সাজে। আজ থেকে ভোরের আলো ফুটতে না ফুটতেই, শুরু হবে প্রতিমা দর্শন পর্ব। মহা সপ্তমী থেকে যা চলবে নবমীর গভীর রাত পর্যন্ত। আর এই সমগ্র ছবিটাই সন্ধ্যা থেকে হয়ে উঠবে আরও জমজমাট। তবে ভিড়ের সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার দিকটিও এবার আরও কড়া হচ্ছে। ঝলমলে আলোয়, নতুন জামার গন্ধে, আনন্দে মাতবে সবাই। দেবীর আগমনে উৎসবমুখর শহর এ ক’দিন থাকবে অন্য সাজে। ছড়িয়ে পড়েছে
সবার মধ্যেই আকাশস্পর্শী উন্মাদনা। সপ্তমী, অষ্টমী, নবমী তে পূজা মন্ডপগুলিতে গান, নাটক, নাচ, বস্ত্র বিতরণ কিছুই বাদ নেই। সব পাড়াতেই এখন চলছে পূজার শেষ সাজ। পূজার্চনা, আরতী, প্রসাদ বিতরণ ছাড়াও অনেক পূজা মন্ডপে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক সহ ব্যাতিক্রমধর্মী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পূর্ব নতুন পাড়া সার্বজনীন পূজা কমিটি
মহা সপ্তমীতে রাত ৮টায় তারা থিয়েটারের পরিবেশনা এবং সুনামগঞ্জ মাতৃভক্তি প্রচারণী কমিটির রচনায় নাটক ‘শুদ্ধ সাত্ত্বিক পূজা চাই’। মহা অষ্টমীতে সন্ধ্যা সাড়ে ৬টায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
পশ্চিম নতুন পাড়া সার্বজনীন পূজা কমিটি
মহা সপ্তমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতিনাট্য ও বস্ত্র বিতরণ, মহা অষ্টমীতে রাত ৮টায় রঞ্জন দেবনাথের রচনা এবং রমেন্দ্র ভট্টাচার্যের নির্দেশেনার নাটক ‘অনুসন্ধান’।
সামাজিক নাটক।
দুর্গাবাড়ি
অষ্টমীতে গীতি আলেখ্য, সংগীতানুষ্ঠান ও মহা নবমীতে কীর্তন।
কেজাউড়া নতুন হাছননগর সার্বজনীন পূজা কমিটি
সপ্তমী থেকে নবমীতে কীর্তন


