ধর্মপাশা-মধ্যনগরে সরকারি বিভিন্ন কার্যালয় ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

ধর্মপাশা প্রতিনিধি
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সরকারি বিভিন্ন কার্যালয় এবং প্রকল্প পরিদর্শনসহ নমুনা শষ্য কর্তন করেছেন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে তিনি ধর্মপাশা সদর ইউনিয়নের মহদিপুর এলাকায় নমুনা শষ্য কর্তন করেন। পরে তিনি পর্যায়ক্রমে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ধর্মপাশা থানা, সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক, সেলবরষ ইউনিয়ন পরিষদ, ধর্মপাশা সদর ইউনিয়ন ভূমি কার্যালয়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, মধ্যনগর থানার ওসি জাহিদুল হক, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু প্রমুখ।