স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উত্তর পশ্চিম দিকে থেকে ধেয়ে আসা ঘুর্ণিঝড়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর ও নাগরপুর গ্রামের কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ইউনুছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়।
নাগরপুর গ্রামের রঙমেস্ত্রী জুলহাস মিয়া বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উত্তর পশ্চিম দিকে থেকে ধেয়ে আসা ঘুর্ণিঝড়ে তার বসতঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং ৬/৮ টি আম কাঁঠালের গাছ ভেঙে মাটিতে পড়ে যায়। তিনি বলেন, গ্রামের আরও ৬/৭টি বসত ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়।
ইউনুছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, ঘুর্ণিঝড়ে বিদ্যালয়ের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়।
বাদাঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দ্বীন ইসলাম বলেন, ঘুর্ণিঝড়ে বাদাঘাট ইউনিয়নের শতাধিক গাছপালা ও ইউনুছপুর প্রাথমিক বিদ্যালয়সহ ৬/৮ টি বসত ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়।


