স্টাফ রিপোর্টার
ষোলঘরের প্রয়াতদের স্মরণে ষোলঘর ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের ধারারগাঁও মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ড. খায়রুল কবির রুমেন পি.পি.।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান আহমেদ নূর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আরটিভি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেল, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাছ, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাছনাত মো. কাওছার প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা অপরামূলক কর্মকা- থেকে তরুণদের দূরে রাখে।
উদ্বোধনী দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচ লতিফ স্কোয়াড বনাম রুল ব্রেকার’র গোলশূন্য ড্র হয়। ২য় ম্য চে ডেঞ্জার এফসি বনাম সাদাত এফসির মধ্যে ১-১ গোলে ড্র হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শরিফ সোহাগ। খেলা সরাসরি সম্প্রচার করেন এটিভি স্পোর্টস ও এসটিভি স্পোর্টস।


