জনউদ্যোগের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জনউদ্যোগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে শহরের সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের উদ্যোগে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান আসাদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক চিত্তরঞ্চন তালুকদার, মানব চৌধুরী, পঙ্কজ দে, অ্যাড. এনাম আহমদ, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অ্যাড. খলিল রহমান, জাহাঙ্গীর আলম, শামস শামীম, শরীফা আশ্রাফি সম্পা, পাঞ্চালি চৌধুরী, বিন্দু তালুকদার, বুরহান উদ্দিন, এআর জুয়েল। এছাড়াও আহ্বায়ক কমিটি প্রথম সভায় আরও আগ্রহী সদস্যদের যুক্ত করে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
সভায় বক্তারা বলেন, জনউদ্যোগ সমাজের নাগরিক অধিকারসহ নানান অনিয়ম ও সমস্যা চিহ্নিত করে সচেতন নাগরিকদের নিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। এছাড়াও নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার মাননোনয়নে কাজ করবে জনউদ্যোগ।
সভায় উপস্থিত ছিলেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হাসান মিঠুন।