স্টাফ রিপোর্টার
সরকারি সেবাদানকারি প্রতিষ্ঠানে সেবা নিতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে টিআইবির ইয়েস গ্রুপের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের শিক্ষার্থীদের কাছে তথ্য সেবা পৌঁছে দেয় ইয়েস গ্রুপের সদস্যরা। তথ্য অধিকার আইন—২০০৯, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, নারী ও শিশু নির্যাতন আইন, ইউনিয়ন পরিষদের সেবা সহ বিভিন্ন জরুরী ও জনগুরুত্বপূর্ণ সেবা বিষয়ে ২০৪ জনকে সেবা প্রদান করা হয়।
টিআইবি সুনামগঞ্জের এরিয়া কো—অর্ডিনেটর মো. আরিফুর রহমান জানান, সরকারি বিভিন্ন সেবা গ্রহণ প্রক্রিয়া বিষয়ে সাধারণ নাগরিক ও ছাত্র—ছাত্রীকে সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্রটি সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে সেবা প্রদান করেছে।
তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনায় ছিলেন ইয়েস সহ—দলনেতা পার্থ সাহা, ইয়েস সদস্য তানজিদা আক্তার তানিয়া, সৌমিতা চৌধুরী, স্মৃতি কর, মাহবুবা আক্তার ও পাপিয়া আক্তার।


