স্টাফ রিপোর্টার
বিদ্যুতের ভেলকিবাজি কমছেই না। শনিবার সারাদিন অসংখ্যবার বিদ্যুতের আসা যাওয়া অব্যাহত ছিল। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ বিভ্রাট চলমান দুর্গা পূজায় প্রতীমা দর্শনে বেরোনো মহিলা, পুরুষ ও শিশুদের দারুণ বিড়ম্বনায় ফেলেছে। এর আগে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে পূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য অনুরোধ জানানো সত্বেও কার্যত বিদ্যুৎ বিভাগ এই অনুরোধ রক্ষায় ব্যর্থ হয়েছেন। এ নিয়ে পূজার আয়োজক, দর্শনার্থী ও সর্বস্তরের জনগণকে সারা দিনই বিভিন্ন ভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
- প্রায় ৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
- বয়স, অসুখ আর অভাবে বিধ্বস্থ ওস্তাদ ফটিক চন্দ এখন ভাতাও বন্ধ


