জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় কলকলিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি যোগ দেন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপালের পরিচালনায় উক্তসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাসহ আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান ছাত্র ইউনিয়ন ন্যাপ ও সর্বশেষ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে আওয়ামী লীগে যোগদান করে এক প্রতিক্রিয়ায় বলেন, আওয়ামী লীগের প্রতি আমার সব সময়ই দুর্বলতা ছিল। বর্ষিয়ান রাজনীতিবীদ সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন আমার নেতা। তিনিও এখন আওয়ামী লীগের নেতা। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশকে লালন করি। তাই ৭৩ বছর বয়সে আওয়ামী লীগে যোগদান করলাম। তিনি গত ৫ বছর কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম তখন যোগদান করেনি যাতে কেউ বলতে পারেন সুবিধা নেয়ার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছি।


