সাংবাদিক কুলেন্দু দাসের পিতা ডা. কমলা কান্ত দাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
মোহনা টেলিভিশন ও ৭১ নিউজ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পিতা ডা. কমলা কান্ত দাসের ২য় মৃত্যুবার্ষিকী নিজ বাড়িতে পারিবারিকভাবে   পালিত হয়েছে। রবিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের নিজ গ্রাম টাইলা (বড়বাড়ি)তে মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টাইলা গ্রামের প্রবীণ মুরুব্বী সুভাষ চন্দ্র দাস, সুজিত রঞ্জন দাস,সুধারঞ্জন দাস, ডা. কমলা কান্ত দাসের মেয়ের দিকের নাতি দিরাই উপজেলার চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. রতন কুমার দাস তালুকদার, মেয়ে কনিকা রানী দাস , শ্যামা রানী দাস, ছোট ছেলে শুভেন্দু শেখর দাস, দৈনিক সিলেট মানচিত্রের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি নাইম তালুকদার প্রমুখ।
উল্লেখ্য ডাঃ কমলা কান্ত দাস ২০১৪ সালের ৯ অক্টোবর ভোরে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে সুনামগঞ্জে পরলোক গমন করেন।  ডা. কমলা কান্ত দাস তার জীবদ্দশায়  সততা ও  নিষ্ঠার সাথে একজন দক্ষ হ্যোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেছেন ।